সোয়া ৬ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ১৭:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭:৪৭

ব্যাটারিচালিত রিকশাচালকদের রেললাইন অবরোধের ঘটনায় প্রায় সোয়া ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বন্ধ হওয়া ট্রেন চলাচল শুরু হয় বিকাল ৪টার দিকে। ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল প্রায় সোয়া ৬ ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিন বিকালে ট্রেন চলাচল আবার শুরু হওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমে ছেড়ে গেছে বিলম্বিত হওয়া জামালপুর এক্সপ্রেস। বিলম্ব হওয়া একতা, কিশোরগঞ্জ, জয়ন্তিকা ও অগ্নিবীণা এক্সপ্রেসও পর্যায়ক্রমে ঢাকা ছাড়বে।

এর আগে অটোরিকশা চালকরা রেলপথ অবরোধ করায় নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন আনোয়ার হোসেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ৬ ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বিপাকে পড়েছেন তারা।

এর আগে, গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি