নুসরাত নুসিন পাচ্ছেন অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩১

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১৯:১৩আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৯:১৩

সাহিত্যের অন্যতম বড় সম্মাননা ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩১’ পাচ্ছেন কবি নুসরাত নুসিন। ‘সুলতার কোকিল উড়ে যায়’ পাণ্ডুলিপির জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

শুক্রবার (২২ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

নুসরাত জন্ম ২১ পার্বতীপুরের দিনাজপুরে। গ্রামে বেড়ে ওঠা। পড়াশোনা সূত্রে এক দশকেরও বেশি সময় রাজশাহীতে বসবাস করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এমফিল গবেষক হিসেবে কর্মরত। গবেষণার বিষয়বস্তু ‘কাইয়ুম চৌধুরী ও সমরজিৎ রায় চৌধুরীর চিত্রকলায় লোক-ঐতিহ্যের অনুষঙ্গ অনুসন্ধান ও বিশ্লেষণ।’

নুসরাত নুসিন এক দশকেরও বেশি সময় ধরে কবিতা লিখছেন। প্রথম পাণ্ডুলিপি ‘দীর্ঘ স্বরের অনুপ্রাস’ এর জন্য জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৭ লাভ করেন। ২০১৮ সালে কাগজ প্রকাশন পাণ্ডুলিপিটি বাজারে আনে। দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম ‘কামনাফলের দিকে’। ২০২১ সালে বৈভব থেকে প্রকাশিত হয়। কাব্যটি বোদ্ধা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে ও সাড়া ফেলে। ২০২২ সালে বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ কবি হিসেবে ভারতের কলকাতা থেকে আদম সম্মাননা লাভ করেন।

পেশাগত জীবনে ঢাকা আর্ট কলেজে বাংলা সাহিত্য পড়ান। কবিতার পাশাপাশি গবেষণা মূল লক্ষ্য। আগ্রহের বিষয় সংস্কৃতি, মিডিয়া, জেন্ডার, ধর্ম, রাজনীতি, দর্শন ও সাহিত্যতত্ত্ব।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের