নারীরা নতুন শ্রমশক্তি জন্ম দেওয়ার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে: সামিনা লুৎফা

ঢাবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ২০:৫৬আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২১:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, মার্ক্সবাদী নারীবাদে কার্ল মার্কসের কথা অনুযায়ী, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নারী একটি ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে; সেটি হলো নতুন শ্রমশক্তি জন্ম দেওয়ার ঘুঁটি।

শুক্রবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘সেন্টার ফর ক্রিটিক্যাল ডিসকোর্স’ কর্তৃক আয়োজিত ‘বাস্তব অভিজ্ঞতা ও তত্ত্বের সংলাপ: বাংলাদেশের নারীবাদী আন্দোলনের বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ড. সামিনা লুৎফা বলেন, ‘নারীরা শ্রমশক্তি উৎপাদনের একটা যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার জন্য তাকে কোনও সুযোগ-সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘যখন আমরা শিল্পায়নের যুগে প্রবেশ করেছি, তখন কাজের জায়গা এবং গৃহস্থালি ভাগ হয়ে গেছে। যার ফলে নারীর জন্য গৃহস্থালি এবং পুরুষের জন্য কাজের জায়গা নির্ধারিত হয়েছে। কিন্তু ঘরে যে শুধু নতুন শ্রমশক্তি উৎপাদন হচ্ছে তাই নয়, সেখানে যাবতীয় কাজই নারীকে করতে হচ্ছে। যার জন্য নারীরা কোনও মূল্য পায় না। যার ফলে নারীরা বিনামূল্যে শ্রম দিতে দিতে তাদের জীবন পার করে। মার্ক্সবাদী নারীবাদে এই যে নারীরা বিনামূল্যে শ্রম দেয়, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী করা হয় পুঁজিবাদকে।

এছাড়াও আলোচনা সভায় নারীবাদ সম্পর্কে নিজেদের বাস্তব অভিজ্ঞতা গল্প আকারে তুলে ধরেন তিনি। নারীবাদের পক্ষে-বিপক্ষেও নানা আলোচনা হয় এই সেমিনারে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক