ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ নভেম্বর ২০২৪, ১৮:১৯আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৮:১৯

স্বার্থান্বেষী মহলের স্বার্থে আদালত ও শ্রমিকদের মুখোমুখি দাঁড় করানোর নোংরা রাজনীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে ‘রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন’।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি।

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামীকাল (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের গণঅবস্থান কর্মসূচি ও দাবি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম।

তারা জানান, বর্তমানে ঢাকায় প্রায় ১০ লাখ ব্যাটারিচালিত যানবাহন রয়েছে। এর সঙ্গে অন্তত ১২ লাখ মানুষের রুটি-রুজি নির্ভর করছে। ফলে এসব সমস্যা সমাধানে সংগঠনের পক্ষ থেকে ১২ দফা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

দাবিগুলো হলো

(১) ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে।

(২) দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে।

(৩) চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।

(৪) ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে।

(৫) শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে।

(৬) সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে।

(৭) আন্দোলনে আটক ও গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

৮) ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে।

(৯) জব্দকৃত সব ব্যাটারিচালিত যানবাহন ও ব্যাটারি মালিকের কাছে হস্তান্তর এবং নিলামকৃত ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে।

(১০) চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে।

(১১) শ্রমিকদের ওপর সব জুলুম-নির্যাতন-চাঁদাবাজি-হয়রানি বন্ধ করতে হবে।

(১২) মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
চকরিয়া-সুন্দরবন সংরক্ষণ ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু