সড়ক বন্ধ করে বিক্ষোভ, যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

টানা কয়েকদিন ধরে চলছে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ কর্মসূচি। সকাল-বিকাল সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন চালকরা। এরই ধারাবাহিকতায় আজ রবিবার ( ২৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বেলা ১১টার দিকে জড়ো হয়েছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালক। এসময় পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয় যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে চলাচলকারী বাসে আটকে থাকা শত শত যাত্রী।

আসাদগেট এলাকা থেকে সাভার পরিবহনে চড়ে আসা একজন যাত্রী রাকিবুল হাসান জানান, তাকে বহন করা বাসটি মৎস্য ভবনের কাছাকাছি পৌঁছানোর পর যানজটের কারণে আকটা পড়ে। পরে তিনি জানতে পারেন প্রেসক্লাবের দিকে রাস্তা বন্ধ করে আন্দোলন চলছে। উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে তিনি হেঁটে রওনা দেন শুলিস্তানের উদ্দেশে।

আরেকযাত্রী শফিকুর রহমান বলেন, বর্তমানে রাস্তাঘাটের যে পরিস্থিতি, কথা কথায় সড়ক বন্ধ করে দেয়। সাধারণ মানুষ নিয়ে কেউ ভাবে না। আন্দোলন তো আরও অনেকেভাবেই করা যায়। কিছু হলেই রাস্তা বন্ধ করে দেওয়ার এই প্রবণতা বন্ধ হওয়া উচিত।

এছাড়া আজ  সকাল থেকে  মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়ার দাবিতে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে  সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকেরা। এ কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু পয়েন্টে সড়কে বিক্ষোভের কারণে যানবাহনের ধীরগতি রয়েছে। এসব কারণে মগবাজারে ফ্লাইওভারে গাড়ির চাপ বেড়েছে। ধীরে ধীরে চাপটা আরও কিছুক্ষণ বাড়বে ধারণা করা হচ্ছে ‘ তিনি বলেন, ‘ঢাকাতে এক জায়গায় সড়ক বন্ধ  হলে অন্যান্য এলাকায় চাপ সৃষ্টি হতে সময় লাগে না। বিকালের দিকে চাপ বাড়তে পারে বলে জানান তিনি।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের