পাঁচ মামলায় আমু-ইনুসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৪, ১১:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩২

রাজধানীর পৃথক চার থানার পাঁচ মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ ৫ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

গ্রেফতার দেখানো অন্য অভিযুক্তরা হলেন- পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। 

সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ।  মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। এরপর বিচারক তাদের গ্রেফতার দেখান। 

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমীর হোসেন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

তেজগাও থানাধীন কাওরান বাজার এলাকায় রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমির হোসেন আমু, জাহাঙ্গীর আলম ও জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে। 

মোহাম্মদপুর থানাধীন মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। 

মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যা চেষ্টা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

এর আগে ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। গত ৩ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গত ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করে পলিশ। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, নারী গ্রেফতার
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক