সেবাদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তি করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৪, ২১:৪১আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২১:৪১

হজযাত্রীদের সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার (২৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।

জারি করা পত্রে বলা হয়েছে, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের হজে মিনা-আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ৩৫টি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে। মক্কা-মদিনায় হোটেলে হাজীদের অভ্যর্থনা ও বিদায় জানানো, তাদের পাসপোর্ট সংরক্ষণসহ কোম্পানিগুলোর অধীনে নিয়োজিত মোয়াল্লিমরা মিনা ও আরাফার তাঁবুতে হজযাত্রীদের বিছানা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করবে। এ সেবা গ্রহণের জন্য এজেন্সির পছন্দ অনুসারে যেকোনও কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে। অনুমোদিত এসকল কোম্পানির নামের তালিকা নুসুক মাসার নামের সৌদি ই-হজ প্লাটফর্মে পাওয়া যাবে।

এ চুক্তি করার সময় কোম্পানির অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান, এদেশের হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা, আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের অবস্থানের নিশ্চয়তা সাপেক্ষে চুক্তি করতে পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রণালয় থেকে চুক্তিতে বর্ণিত শর্তগুলো ভালোভাবে দেখে  চুক্তি সম্পাদনের কথাও বলা হয়েছে জারি করা পত্রে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম