শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশে হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ২২:৪৪আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২২:৫৭

ইসকনের সংগঠক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করা অবস্থায় সনাতন ধর্মালম্বীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সনাতন ধর্মাবলম্বীরা শাহবাগ মোড়ে অবরোধ করে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চিন্ময় দাশকে মুক্তির দাবি জানায়। কিছু লোক তাদের অবরোধ ছেড়ে দিতে বললেও তারা অবরোধ জারি রেখে চিন্ময় দাশের মুক্তির স্লোগান দিতে থাকে। এসময় ফুলের দোকানের সামনে থেকে একদল লোক লাঠি ও প্লাস্টিকের পাইপ নিয়ে হামলা শুরু করে।

এসময় কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় আসে। রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, হামলার বিষয়ে আমাদের জানা নেই। তাছাড়া এমন অভিযোগও কেউ করেনি। কিছু লোক রাস্তা আটকিয়ে অবরোধ করেছিল। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে- এতটুকু জানি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত শাহবাগ থেকে আহত হয়ে কেউ এখানে চিকিৎসা নেয়নি।

/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম