৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল আবার প্রকাশ, উত্তীর্ণের সংখ্যা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৮:৪৮আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৮:৫৯

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ প্রার্থী। বুধবার (২৭ নভেম্বর) পিএসসি’র ওয়েবসাইটে এ ফল প্রকাশ করে।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ৩ হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে।

এ বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্ত ক্যাডারে ৬৫ জনকে নেওয়া হবে।

গত ২৬ এপ্রিল এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৯ মে প্রকাশ হয় ফলাফল। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বিসিএসসহ কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফলে নিয়ে অভিযোগ তোলা হয়। এরপর বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের ঘোষণা দেয়। এবার আগের নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে ফল ঘোষণা করা হলো। ফলে মোট ২১ হাজার ৩৯৭ জন লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। 

 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
১১২ টাকায় সরকারি চাকরি স্বচ্ছতার নজির: ত্রাণমন্ত্রী
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ জুলাই
সর্বশেষ খবর
বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী আটক
বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী আটক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন