বিমানবন্দরে ১৭ ভারতীয় যাত্রীর কাছ থেকে ১৩৭ বোতল মদ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ২১:১০আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ২১:২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগোর ফ্লাইটের আসা ১৭ ভারতীয় নাগরিকের ব্যাগ থেকে শুল্ক ফাঁকি দিয়ে বহন করা ৪৯ বোতল মদ আটক করা হয়েছে। এছাড়াও বিমানবন্দরের টয়েলেটের পাশে লুকিয়ে রাখা এসব যাত্রীর বহন করা আরও ৮৮ বোতলসহ সোট ১৩৭  বিদেশি মদের বোতল জব্দ করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কলকাতা থেকে মদ চোরাচালান হবে বলে গোপন সংবাদ পেয়ে সতর্ক অবস্থান নেয় এয়ারপোর্ট কাস্টমসের একটি টিম। বিমান অবতরণের পর যাত্রীরা লাগেজ বেল্ট থেকে তাদের ব্যাগ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের তল্লাশি করা হয়। পরে চার ঘণ্টার বেশি সময়  ধরে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী কাস্টমসের যুগ্ম কমিশনার মো. পারভেজ রেজা চৌধুরী জানান, অবৈধ উপায়ে মদ আনার মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

/আইএ/এফএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম