রোহিঙ্গাদের ভোটার হওয়ার খবর পেলে জানানোর অনুরোধ ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৫আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৫

একটি দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর সহায়তায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এই অভিযোগ তুলে ধরে এ ধরনের অপতৎরতা কারও নজরে এলে নির্বাচন কমিশনকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসির সহকারী পরিচালক আসাদুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়— সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। কিন্তু ‘ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭ (১) (ক)’ অনুযায়ী, কোনও ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনও সুযোগ নেই।

এতে বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি বা দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন— যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশের যেকোনও স্থানে বা জেলা, উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনও রোহিঙ্গা বা অন্য কোনও বিদেশি নাগরিক কর্তৃক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: [email protected], অথবা কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) নম্বরে, অথবা ডাকযোগে বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ জানানো বা পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের