ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

ঢাবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ০০:৩১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০০:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাব ডোমেইন ওয়েবসাইট (ssl.du.ac.bd) হ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ওয়েবসাইটটি হ্যাক হয়। তবে নির্দিষ্ট সময় জানা যায়নি। 

ওয়েবাসাইটে ঢুকলে শুরুতেই কালেমা লেখা দেখাচ্ছে। সেখানে একটি বার্তা দেওয়া হয়েছে।

ওয়েবসাইটে হ্যাকাররা তাদের পরিচয় দিয়ে ইংরেজিতে বলে, ‘উই আর মুসলিম ব্ল্যাকহেটস অ্যান্ড স্পাই এজেন্টস’ 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি বার্তা দিয়ে হ্যকাররা লিখেছে, ‘আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশবিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

তারা আরও লিখেছে, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনও দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনও ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।’

নিচে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। 

#banISKCON
#banProthomAlo
#justiceshouldbeserved

পেজ হ্যাক করে হ্যাকারদের দেওয়া বার্তা

বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশাকে জানালে তিনি তাৎক্ষণিক আইসিটি সেলের পরিচালককে জানাচ্ছেন বলে জানান। 

আইসিসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষারের সঙ্গে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত
সর্বশেষ খবর
সবজি খেতে চায় না শিশু? জেনে নিন সবজির মজাদার কয়েক পদ
সবজি খেতে চায় না শিশু? জেনে নিন সবজির মজাদার কয়েক পদ
ঘাটতি থেকে শিল্পায়নের পথে, নাকি নতুন নির্ভরতার ফাঁদে?
চীনের পুঁজিতে বাংলাদেশে কারখানা ঘাটতি থেকে শিল্পায়নের পথে, নাকি নতুন নির্ভরতার ফাঁদে?
নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম
নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম
বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে, বেড়েছে ঋণ পরিশোধের চাপ
বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে, বেড়েছে ঋণ পরিশোধের চাপ
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’