বাংলাদেশ নিয়ে ভারত সরকার পার্লামেন্টে যা বললো

দিল্লি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ০২:০০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০২:০০

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় দাস প্রভুর গ্রেফতারির ঘটনা, তারপর আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর মৃত্যু ঘিরে দেশব্যাপী উত্তেজনা এবং দিল্লি ও ঢাকার পাল্টাপাল্টি বিবৃতির পর ভারত সরকার অবশেষে আজ প্রকাশ্যে জানালো, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার প্রাথমিক দায়িত্ব সে দেশের সরকারেরই!

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বৃহস্পতিবার বাংলাদেশের হিন্দু মন্দিরে ভাঙচুর এবং ‘অপবিত্র’ করার প্রসঙ্গ উঠেছিল।

বিহারের রাষ্ট্রীয় জনতা দল থেকে রাজ্যসভায় নির্বাচিত এমপি অমরেন্দ্র ধারি সিং সরকারের কাছে প্রশ্ন করেন–

(১) বাংলাদেশে কি সম্প্রতি হিন্দুদের মন্দিরে মূর্তি ভাঙচুর-হামলার ঘটনা বেড়েছে?

(২) যদি তাই হয়, তাহলে ভারত সরকার কি বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছে?

(৩) যদি করে থাকে, তাহলে তাতে বাংলাদেশ সরকারের কী জবাব ছিল? তারা এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে?

অমরেন্দ্র ধারি সিং

এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে লিখিত জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্র কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনার খবর এসেছে যেখানে হিন্দু মন্দির ও মূর্তি ভাঙচুর ও অপবিত্র করা হয়েছে।’

‘ভারত সরকার এই ঘটনাগুলোসহ ঢাকার তাঁতিবাজারে একটি পূজা মণ্ডপে আক্রমণ এবং ২০২৪ সালের দুর্গাপূজার সময়ে সাতক্ষীরায় জহরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে।’

কীর্তি বর্ধন সিং

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার আবেদন জানিয়েছে যাতে তারা হিন্দু ও সংখ্যালঘুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলির সুরক্ষা নিশ্চিত করে।’

‘বাংলাদেশের সংখ্যালঘুসহ সব নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের’–– আরও জানানো হয়েছে ওই লিখিত জবাবে।

পর্যবেক্ষকরা মনে করছেন, সোমবার (২৫ নভেম্বর) চিন্ময় দাস প্রভুর গ্রেফতারের ঘটনার পরদিন ভারত সরকার যে বিবৃতি দিয়েছিল, তার তুলনায় আজ পার্লামেন্টের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকটাই সুর নরম করেছে ও সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে।

/এফএস/
সম্পর্কিত
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
সর্বশেষ খবর
সবজি খেতে চায় না শিশু? জেনে নিন সবজির মজাদার কয়েক পদ
সবজি খেতে চায় না শিশু? জেনে নিন সবজির মজাদার কয়েক পদ
ঘাটতি থেকে শিল্পায়নের পথে, নাকি নতুন নির্ভরতার ফাঁদে?
চীনের পুঁজিতে বাংলাদেশে কারখানা ঘাটতি থেকে শিল্পায়নের পথে, নাকি নতুন নির্ভরতার ফাঁদে?
নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম
নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম
বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে, বেড়েছে ঋণ পরিশোধের চাপ
বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে, বেড়েছে ঋণ পরিশোধের চাপ
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’