মোহাম্মদপুর থেকে শটগানসহ ৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ১৭:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৮

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি অবৈধ শটগান ও ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে মোহাম্মদপুর থানার পাশে সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের একটি বাসা থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সিটিটিসি সূত্রে জানা যায়, সম্প্রতি সকল ধরনের বৈধ ও অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার। এরপরও মোহাম্মদপুরে সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের আবুল কাশেম খান নামে এক ব্যক্তি তার লাইসেন্স করা পয়েন্ট-১২ বোর শটগানটি সরকারি নির্দেশনা অনুযায়ী থানায় জমা না দিয়ে অবৈধভাবে নিজের কাছে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি শটগান ও লিডবল কার্তুজ উদ্ধার করে সিটিটিসি। পরে উদ্ধার করা শটগান এবং ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে গত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

 

/এবি/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি