অটোমেশন বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ নভেম্বর ২০২৪, ১৩:৩২আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৩:৩২

বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লারের সামনে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তিকৃত ভুক্তভোগী শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। 

মেডিক্যাল শিক্ষার্থীরা মানববন্ধন থেকে অটোমেশন বাতিলের জোর দাবি জানান। একইসঙ্গে মেডিক্যাল শিক্ষা খাতের এ পদ্ধতি ভারতের একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পছন্দের কোনও মেডিক্যালে চান্স পেলে আমরা পরিবারের সঙ্গে থাকতে পারতাম এবং পারিবারিক সাপোর্ট পেতাম। যেহেতু মেডিক্যালের পড়ালেখা অনেক কঠিন ও কষ্টসাধ্য, ফলে পরিবার মানসিকভাবে সাহায্য করতে পারতো। নিজের পছন্দ না থাকায় যে কলেজের নাম আমরা কখনও শুনিনি সেই মেডিক্যাল কলেজগুলোতে আমাদের নাম চলে আসছে। সে জন্য আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙেও পড়ছি। কিন্তু আমাদের হাতে কোনও বিকল্প নেই। অনেক মেধাবী পছন্দের কলেজ না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে অথবা অন্য সেক্টরে চলে যাচ্ছে। তাই মেডিক্যাল শিক্ষা খাত ধ্বংসের হাত থেকে বাঁচাতে অটোমেশন বাতিল করতে হবে।

তারা আরও বলেন, অটোমেশন একটি দীর্ঘমেয়াদি ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। চার থেকে পাঁচবার মেধা তালিকা প্রকাশের পরেও আসন ফাঁকা থাকায় বিলম্বে ক্লাস শুরু হচ্ছে। ফলে শেষ ধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নতুন পড়া এবং পুরাতন পড়া গোছানো যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ছে আমাদের। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছে। আমাদের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘ছাত্র-জনতার বাংলাদেশ, অটোমেশনের দিন শেষ’, ‘বেসরকারি মেডিক্যালে অটোমেশন বাতিল করো, করতে হবে’, ‘ফ্যাসিস্ট আ.লীগ সরকারের অটোমেশন বাংলাদেশে চলবে না’, ‘গণঅভ্যুত্থানের বাংলাদেশ, ভারতীয় অটোমেশন নিপাত যাক’, ‘অটোমেশনের নামে হঠকারি সিদ্ধান্ত, ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন করছে ধ্বংস’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম