জাতীয় ঐক্যের আহ্বানে ৪৯ নাগরিকের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ১৩:৩৩আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৬:২৮

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিক। শনিবার (৩০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এই বিবৃতি প্রকাশ করেন। এতে বাংলাদেশের ঐক্যবদ্ধ কণ্ঠের প্রতি সংহতিও প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী সরকারের পতন ঘটলে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে বাংলাদেশ নতুন সূচনার অভিজ্ঞতা অর্জন করে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সমাজের সব অংশের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা, অর্থনীতি পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করবে এমন প্রয়োজনীয় সংস্কার সাধনের জরুরি দরকার পড়েছে জাতির জন্য।  

এই পটভূমিতে পতিত শাসকগোষ্ঠীর বাহিনী তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের প্রকাশ্য ও প্রচ্ছন্ন সমর্থনে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে এবং সহিংসতা উসকে দিয়ে দেশে সক্রিয়ভাবে বিভাজনের বীজ বপন করছে। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অতিরঞ্জিত, বানোয়াট এবং কখনও কখনও ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রতিবেদন প্রচার করা হচ্ছে। এই অপপ্রচারের ফলে দুর্ভাগ্যজনকভাবে গত ২৬ নভেম্বর চট্টগ্রামে পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা দ্ব্যর্থহীনভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করছি। এই মর্মান্তিক ঘটনা এবং এর ফলে সৃষ্ট সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাংলাদেশের জনগণ সর্বোচ্চ সংযম দেখিয়েছে এবং দৃঢ়তার সঙ্গে সহিংসতার তীব্রতা বাড়ানো প্রতিহত করেছে। খুনিরা কোনও সম্প্রদায়, ধর্ম বা ধর্মের প্রতিনিধিত্ব করে না। কিন্তু তারা হতে পারে শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকদের এজেন্ট।

এতে আরও বলা হয়, তদন্তে বিষয়টি উদঘাটিত হলে নিশ্চিত হওয়া যাবে, ক্ষমতাচ্যুত ওই ব্যক্তি বাংলাদেশের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। পরিস্থিতি এখনও অস্থিতিশীল। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক মুক্ত আছেন, অন্যদিকে তার সাঙ্গপাঙ্গরা তাদের অবৈধভাবে অর্জিত পাচার করা অর্থ ভোগ করে চলেছেন। ভারতে তার নির্জন আস্তানা থেকে শেখ হাসিনা বাংলাদেশের প্রতি হুমকি দিয়ে চলেছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে সব গণতন্ত্রপন্থী শক্তিকে অবশ্যই ধৈর্য ও সংযম দেখাতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যে কোনও উসকানিমূলক আহ্বান বা ক্রিয়াকলাপ আগুনে ঘি ঢালতে পারে এবং পতিত স্বৈরাচারকে সহায়তা করতে পারে। শেখ হাসিনা সরকার আমাদের দেশকে যে অর্থনৈতিক ব্ল্যাকহোলের মধ্যে ফেলে রেখেছে, তা থেকে আমরা এখনও বেরিয়ে আসতে পারিনি। সাম্প্রদায়িক বা রাজনৈতিক সহিংসতা আমাদের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন– এমন দেশি-বিদেশি বিনিয়োগকে ভয় দেখাবে। আমরা এই হুমকির মুখে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য ধর্ম, দলমত, মতাদর্শ, লিঙ্গ, বয়স বা অন্য কোনও বৈশিষ্ট্য নির্বিশেষে সব বাংলাদেশির প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ঐক্যবদ্ধ কণ্ঠের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন– বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের আহ্বায়ক রুমি আহমেদ খান, বিজ্ঞানী ডা. শামারুহ মির্জা, লেখক ও সমাজকর্মী ডা. শফিকুর রহমান, আইনজীবী এহতেশামুল হক, অর্থনীতিবিদ ও লেখক জ্যোতি রহমান, বিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট ড. ফাহাম আবদুস, প্রকৌশলী নুসরাত খান মজলিশ, ডা. নুসরাত হোমাইরা, ড. সৈয়দ রউফ, নাজিয়া আহমেদ, মেজর (অব.) শাফায়াত আহমদ, ড. আহমদ হাবিবুর রহমান, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ডা. মুবাশ্বার হাসান, ইফাত তাবাসসুম, ড. সাইফুল খন্দকার, রূপম রাজ্জাক, ড. মোহাম্মদ মিয়া, জেড চৌধুরী, আসাদ উল ইসলাম, এম রাশেদ, আবু সাঈদ আহমেদ, মুনতাসীর মামুন, আশরাফুল হাসান, জন ড্যানিলোভিজ, কাজী আহমেদ, তৌকির আজিজ, এহতেশাম হক, মুর্শিদ শালিন, আসিফ খান, মারিয়া তাহসিন, সাইফ শাহ মোহাম্মদ, মাহমুদুল খান আপেল, ফয়সাল মাহমুদ, ডা. ক্যাপ্টেন (অব.) খান সোবায়েল বিন রফিক, মো. সুবাইল বিন আলম, ইমতিয়াজ মির্জা, জায়েদ উল্লাস, আসিফ ইকবাল, ডা. সাইমুম পারভেজ, শাহাদ মুন্না, জিয়া হাসান, ফাহিম মাশরুর, সাইনুল হোসেন, জিয়া হাসান সিদ্দিকী, ডা. রুশাদ ফরিদী, ইসলামুল হক, ওয়াসিম আলিম, রুবাইয়াথ সারওয়ার।

/এসও/আরকে/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর: জামায়াত
নাসীরুদ্দিনের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম