ফেসবুক-ইউটিউবে গুজব প্রতিরোধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিউবে গুজব ও উসকানিমূলক কনটেন্ট ছড়ানো বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সংগঠনটি থেকে বলা হয়, ‘এ ধরনের কনটেন্ট প্রচার বন্ধ করে জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

রবিবার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানায় গ্রাহক অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে দেশের অভ্যন্তরে এবং বিদেশ থেকে নানা গুজব প্রচারিত হচ্ছে। এসব গুজব এবং উসকানিমূলক কনটেন্ট রাষ্ট্রে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যা দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশের জন্য বিনিয়োগকে বাধার মুখোমুখি করছে।’

এ সময় দেশের ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইন সংশোধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

গুজব রোধে, সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন করা, বিশ্বাসযোগ্য তথ্যের উৎস তৈরি করা (সরকারি তথ্য ভাণ্ডার), গুজবের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে র‌্যাপিড রেসপন্স টিম গঠন, গণমাধ্যমের শক্ত ভূমিকা তৈরি করার পরামর্শও দেন তিনি।

একই সঙ্গে এসব ব্যাপারে সচেতনতা তৈরি করতে বিটিআরসি, এনটিএমসি, এমএনও, আইএসপিএবি, আইআইজিসহ সব স্টেক হোল্ডারদের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেছেন মহিউদ্দিন আহমেদ।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
শুধু জীবাণু নয়, বাথরুমে মোবাইল ব্যবহারে বাড়তে পারে আরও ঝুঁকি
মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি নির্ণয়ে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী