রাজধানীতে তিন নারীর অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২১:০১

রাজধানীর মুগদা ও মতিঝিল এলাকায় পৃথকভাবে তিন জন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন, মুগদা থানা এলাকায় রুমা আক্তার (১৯), নাদিয়া আক্তার (৩৭) ও মতিঝিলে গোল নাহার বেগম (৫১)। 

রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুগদা খালপাড় এলাকার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রুমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে মানিকনগরের একটি বাসা থেকে কম্বোডিয়া প্রবাসী আবু তাহেরের স্ত্রী নাদিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ। তিনি বলেন, ধারণা করা হচ্ছে রুমা আক্তার ও নাদিয়া আক্তার পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

অন্যদিকে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন জানান, গত শনিবার মতিঝিল থানা এলাকা থেকে অসুস্থ অবস্থায় পথচারীরা গোল নাহার বেগমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১ ডিসেম্বর) বিকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

নিহত নাহার বেগমের ছেলে অনিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তার মা। পরে শনিবার সংবাদ পেয়ে তার মাকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

অনিক আরও বলেন, তার মা যেদিন থেকে নিখোঁজ ছিলেন—সেদিন থেকে তাদের বাসার সাবলেট রাশেদও বাসায় ছিল না। তিনিই সংবাদ দেন তার মা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রাশেদকে থানায় নিয়ে গেছেও পুলিশ। 

পুলিশ জানায়, এই তিন জনের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এআইবি/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম