এলডিসি গ্র্যাজুয়েট দেশ হিসেবে আমাদের প্রস্তুত হতে হবে: উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৮

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। প্রণোদনা কমানো নিয়ে যে পদক্ষেপ সেটা সঠিক। এলডিসি গ্র্যাজুয়েশনের পর প্রণোদনা আর থাকবে না এবং রফতানি বাজারে আমাদের শুল্ক দিয়ে ঢুকতে হবে। এলডিসি গ্র্যাজুয়েট দেশ হিসেবে আমাদের প্রস্তুত হতে হবে। বস্ত্রশিল্পের যেকোনও নৈরাজ্য সমাধানে একত্রে কাজ করে যেতে হবে।’

বুধবার (৪ ডিসেম্বর) ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সম্মেলন কক্ষে 'বস্ত্র শিল্পের আধুনিকায়ন, বাংলাদেশের উন্নয়ন' প্রতিপাদ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত 'জাতীয় বস্ত্র দিবস ২০২৪' উদযাপন উপলক্ষে 'Overview of textile sector in Bangladesh: Problems, Prospects and Smart way out' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সোলার পাওয়ার ব্যবহারের আহ্বান জানিয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, 'বস্ত্র খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ খাতে খরচ কমাতে সোলার পাওয়ার অন্যতম সম্ভাব্য সমাধান। এ শিল্পের বিকাশে নতুনদের অ্যাকাডেমিক আগ্রহ বাড়িয়ে পেশাগতভাবে দক্ষ করতে হবে।'

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) অধ্যাপক ড. আইয়ুব খান বস্ত্রশিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বস্ত্র খাতে মেধাব্যাংক ও দক্ষতা গড়ে তুলতে বলেন। কটন নির্ভরতা থেকে কৃত্রিম ফাইবারের দিকে এগিয়ে আসার পরামর্শ তুলে ধরেন তিনি।

এর আগে, বিকেএমইএ সভাপতি মো. হাতেম সংক্ষিপ্ত বক্তব্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ধরে যুগোপযোগী নীতির মাধ্যমে বস্ত্র খাতের উন্নয়নে কাজ করার বিষয়ে জোর দেন। 

এর আগে, সেমিনারে বস্ত্র অধিদফতরের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। পরে বস্ত্র খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি এ খাতের কার্যক্রমের বিভিন্ন দিক ও প্রতিবন্ধকতা নিয়ে মুক্ত আলোচনা করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, তসলিমা কানিজ নাহিদা, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হকসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মুহাম্মদ আইয়ুব, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. শাহরিয়ার, বিএলএমইএ ভাইস প্রেসিডেন্ট সিকে দে ছায়ান, বিজিবিএ সভাপতি মোহাম্মদ পাবেল সেমিনারে উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম