ফেসবুকে আইন উপদেষ্টার পিএস দাবি করে পোস্ট, মন্ত্রণালয় জানালো ‘ভুয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন, এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল ‘সানজিদা শারমিন’ নামে একটি আইডি থেকে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, আইন উপদেষ্টা এই নামে কাউকে পিএস হিসেবে নিয়োগ দেননি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুকে সানজিদা শাহনাজ (Sanjida.Sahanaz) নামে একটি ফেসবুক আইডি থেকে এক ব্যক্তি দাবি করেন যে, ‘আমি আজ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। সবার কাছে আমি দোয়া চাই।’ প্রকৃত তথ্য হচ্ছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামের কাউকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেননি। 

উল্লেখিত ফেসবুক আইডি থেকে আইন উপদেষ্টার পিএস হিসেবে দাবি করে যেসব তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও জানায় মন্ত্রণালয়। 

এ নামে কেউ আইন উপদেষ্টার একান্ত সচিব দাবি করলে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এদিকে বৃহস্পতিবার বিকালের দিকে ওই আইডিতে গিয়ে দেখা যায়, এরই মধ্যে আইডির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে, ‘মোঃ হিরাজ মায়া’। তবে আইডি ইউআরএল আগের মতোই আছে। সেইসঙ্গে আইডির সব পোস্টও ডিলিট করা হয়েছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা: শিশির মনির
বিলুপ্ত করা হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের