খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৩০) বছর। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার (৪ ডিসেম্বর) রাতে খিলগাঁও বাগিচা এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহ গামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম