সন্ধ্যার পর ঢাবিতে জোরে মাইক বাজানো নিষিদ্ধ

ঢাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ০০:২৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় জোরে মাইক বাজিয়ে যে কোনও অনুষ্ঠান করা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদে নারী শিক্ষার্থীদের উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে গান বাজানোর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা জরুরি আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টি.এস.সি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনও অনুষ্ঠান করা যাবে না।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসি এলাকায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও প্রোগ্রাম হয়ে থাকে। সেখানে সন্ধ্যার পর প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয়। এতে করে পার্শ্ববর্তী নারী শিক্ষার্থীদের দুটি হলের (শামসুন্নাহার, রোকেয়া) ছাত্রীরা পড়ায় মনোযোগ দিতে ব্যর্থ হয়। ফলে আজ (রবিবার) রাত পৌনে দশটার দিকে উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে নারী শিক্ষার্থীরা গান বাজিয়ে প্রতিবাদ জানান৷ লিখিত সমাধান দেওয়ার পর রাত সোয়া এগারোটার দিকে তারা নিজ নিজ হলে ফিরে যান।

আরও পড়ুন:

টিএসসিতে উচ্চশব্দের প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম