ভারতীয় মিডিয়ায় ইসকন সদস্যের ওপর হামলার খবরটি ভুয়া: সিএ প্রেস উইং

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:১৭

মঙ্গলবার ঢাকার উত্তরায় এলাকায় এক ইসকন সদস্যের ওপর হামলা হয়েছে— দাবি করে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া। বুধবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

গত ১০ ডিসেম্বর এবিপি আনন্দ এবং সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া আউটলেট তাদের প্রতিবেদনে এমন মিথ্যা দাবি করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’-এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ‘ঢাকার উত্তরা এলাকার রাধারমণ মন্দিরের (ইসকন উত্তরা) পুরোহিত কৃষ্ণ প্রিয়া নিতাই দাস বলেছেন, তিনি উত্তরা এলাকায় কোনও ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার ঘটনা সম্পর্কে অবগত নন।

ঢাকার পুলিশও জানিয়েছে, তারা এ ধরনের কোনও অভিযোগ পায়নি।

বিবৃতিতে উল্লেখ আরও করা হয়, ভারতীয় মিডিয়া কথিত ভুক্তভোগীর কোনও বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনও ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে; যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার নীতিবহির্ভূত হিসেবে চিহ্নিত করে।

প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা হৃষিকেশ গৌরাঙ্গ দাস বলেছেন, উত্তরায় সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পারিবারিক বিষয়ে জড়িত যুবকরা ইসকনের সদস্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

/ইউএস/
সম্পর্কিত
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
সর্বশেষ খবর
সবজি খেতে চায় না শিশু? জেনে নিন সবজির মজাদার কয়েক পদ
সবজি খেতে চায় না শিশু? জেনে নিন সবজির মজাদার কয়েক পদ
ঘাটতি থেকে শিল্পায়নের পথে, নাকি নতুন নির্ভরতার ফাঁদে?
চীনের পুঁজিতে বাংলাদেশে কারখানা ঘাটতি থেকে শিল্পায়নের পথে, নাকি নতুন নির্ভরতার ফাঁদে?
নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম
নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম
বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে, বেড়েছে ঋণ পরিশোধের চাপ
বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে, বেড়েছে ঋণ পরিশোধের চাপ
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’