শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রায়েরবাজার বধ্যভূমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩১

১৯৭১ সালে বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য তারা নৃশংসভাবে অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, কবি-সাহিত্যিক ও সাংবাদিকদের হত্যা করে। এই শোকের দিনটি স্মরণে প্রতি বছরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে বাঙালি জাতি। 

এই দিনে স্মৃতিসৌধের রক্তে রাঙা লাল বেদিতে ফুল দিয়ে জাতির সূর্যসন্তানদের সম্মান জানানো হয়। যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪’ পালনের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি-স্মৃতিসৌধ।

চলছে ধোয়া-মুছার কাজ

সারা বছর অনেকটা অবহেলায় পড়ে থাকলেও ১৪ ডিসেম্বরের আগে সাজানো-গোছানো হয় শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি। শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ঘিরে কয়েকদিন ধরেই চলেছে যাবতীয় সাজগোজ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বধ্যভূমিতে গিয়ে দেখা গেছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ একেবারে শেষপর্যায়ে। শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে রায়েরবাজার বুদ্ধিজীবী বধ্যভূমি স্মৃতিসৌধে প্রবেশপথ ধুয়ে-মুছে সাফ করা হয়েছে। একইসঙ্গে সংস্কার ও মেরামতের কাজও চলছে। মূল ফটকে রঙ করা হচ্ছে, স্তম্ভের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনে ঘাস লাগানো হচ্ছে। কয়েকজন নারী-পুরুষ একসঙ্গে কাজ করছেন।

দিবসটি ঘিরে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকার নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। এসময় সাধারণ দর্শনার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এলাকায় সীমিত করা হয়েছে চলাচল। স্মৃতিসৌধের ভেতরে শুধু নিয়োজিত শ্রমিক, সিটি করপোরেশনকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকতে পারছেন। এছাড়াও ওয়াসা থেকে পানি ও বিদুৎ অফিস থেকে অতিরিক্ত জেনারেটরের মাধ্যমে বিদুৎ সরবরাহ করা হয়েছে।

বধ্যভূমিতে প্রবেশ সীমিত করা হয়েছে

এদিন রায়েরবাজার বুদ্ধিজীবী বধ্যভূমিতে ঘুরতে এসেছিলেন বেশ কয়েকজন কলেজপড়ুয়া শিক্ষার্থী। তাদের মধ্যে একজন সিয়াম হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আজ বন্ধের দিন, তাই আমরা বন্ধুরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। যদিও ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু আজকে দূর থেকে একটা ব্যতিক্রম দৃশ্য চোখে পড়লো। সেটা হচ্ছে, আমরা কিন্তু কখনও এই জায়গাটা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখিনি। কিন্তু আজ একেবারে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে।

এই শিক্ষার্থী আরওে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আজকে ঐতিহাসিক এই জায়গাটা পরিষ্কার-পরিচ্ছন্ন করে একেবারে পরিপাটি করা হচ্ছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সারা বছর ধরে যদি এ জায়গাটি এমন পরিপাটি করে রাখা হয় না, অবহেলা-অযত্নে পড়ে থাকে।

রায়েরবাজার বধ্যভূমি (ছবি: সাজ্জাদ হোসেন)

গত দুদিন ধরে রায়েরবাজারের এই বধ্যভূমিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন রফিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আমরা গত দুই দিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি। কাজ প্রায় শেষের দিকে। এখন আর কিছু বাকি নেই। আপাতত কঠোর নিরাপত্তার বেস্টনিতে আছে এই এলাকা। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ পর কাজ শেষে আমাদেরও বের করে দিবে।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী