টঙ্গীতে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষ: বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৭

টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও সাদপন্থি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে চলা সংঘর্ষে দুই মুসল্লির নিহতের খবর পাওয়া গেছে। উভয়পক্ষই নিহত মুসল্লিদের নিজেদের কর্মী বলে দাবি করেছে। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

হাসপাতালে তাবলিগ জামাতের কর্মীরা

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত ভোর ৩টা থেকে ইজতেমা মাঠ দখলে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষের শুরু হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, রাতে ইজতেমা মাঠে মারামারির ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন স্থানীয় হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। ৫০-৬০ জন আহতের খবর জানা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন

আরও পড়ুন:

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী