দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবেন না: দুদক মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবেন না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যেকোনও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে।’

আক্তার হোসেন বলেন, ‘দুর্নীতির বিষয়ে কোনও বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনও ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়। দুর্নীতি যেই করুক, ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই।’

/এবি/কেএই/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম