সাবেক সচিব ইসমাইল হোসেনের ৭ দিনের রিমান্ডের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সন্দেহভাজন হিসেবে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এসময় তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য।

ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ বলেন, বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাত ১০টার দিকে ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে তাকে শনিবার (২১ ডিসেম্বর) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে তার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম