বঙ্গবন্ধু রেল সেতুর নাম বদলে ‘যমুনা রেল সেতু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

যমুনা নদীতে নব নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে ‘যমুনা রেল সেতু’। প্রথমে এই সেতুর নাম রাখা হয়েছিল ‘বঙ্গবন্ধু রেল সেতু’।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

তিনি বলেন, ‘যমুনা নদীতে নির্মিত নতুন রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন ‘যমুনা রেল সেতু’ নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে।’

বর্তমান যমুনা বঙ্গবন্ধু বহুমুখী সেতুর নানা সমস্যার কথা উল্লেখ করে রেলওয়ের মহাপরিচালক বলেন, এখন যমুনা বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ওপর একটি লাইন হওয়ায় দুই পাড়ের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়। এতে মাত্র ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে এক ঘণ্টার বেশি। এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে বিগত আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ৩ মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। প্রকল্প ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ৪ হাজার ৬৩১ কোটি টাকা এবং জাপানের জাইকা ১২ হাজার ১৪৯ কোটি টাকা অর্থায়ন করে।

যমুনা সেতু দিয়ে বর্তমানে দিনে ৩৮টি ট্রেন চলাচল করছে। নতুন সেতু চালুর পর আন্তনগর, লোকাল, কমিউটার ও মালবাহী ট্রেনসহ ৮৮টি ট্রেন পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেলওয়ে। তবে সেই বাস্তবতা নেই রেলওয়েতে।

রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলে ইঞ্জিনের সংকট রয়েছে৷ চাইলেও নতুন ট্রেন দিতে পারছি না৷ তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছিলেন, পাবনাবাসীর জন্য কোনও নতুন ট্রেন পরিচালনা করা যায় কিন। সেটি নিয়ে আমরা ভাবছি।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
রাবি শিক্ষার্থীকে মারধরের পর স্টেশন ভাঙচুর: রেলওয়ে পুলিশের ৪ সদস্য বরখাস্ত
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা