হাফিজ উদ্দিন ও আলতাফ চৌধুরীসহ বিএনপি-জামায়াতের ৮৪ নেতাকর্মী খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪

হরতালে বাস পোড়ানো ও নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৮৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) নাশকতার পৃথক তিন মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ রায় দেন। আলতাফ চৌধুরীর আইনজীবী আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর অব. হাফিজ ও আলতাফ চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলার নথি সূত্রে জানা যায়, এ মামলায় মোট ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত বাকি আসামিরা হলেন— আউয়াল খান, গাজী খায়রুজ্জামান, মোশাররফ হোসেন, জালাল শিকদার, মো. লিটন, ইব্রাহিম খালেদ মোর্শেদ ও জসিম উদ্দিন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৬ জুন রাতে রাজধানীর গুলশান থানা এলাকায় হরতালের সমর্থনে একদল নাশকতাকারী একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় বাস মালিক বোরহান উদ্দিন বাদী হয়ে গুলশান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। আগুনে বাসটির ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়৷ তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মনিরুজ্জামান আকন্দ আদালতে চার্জশিট দাখিল করেন। এতে মেজর অব. হাফিজ ও আলতাফ হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়। এরপর ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

এদিন (সোমবার) একই আদালত ৯ বছর আগে করা নাশকতার আরেকটি মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে খালাস দিয়েছেন। মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ অক্টোবর পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ বিশ্বাস বাদী হয়ে নাশকতার অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলাটি করেন৷

তাছাড়া একই সময় একই আদালত ১১ বছর আগে করা যাত্রাবাড়ী থানার আরেক মামলায় বিএনপি জামায়াতের ৬৮ জনকে খালাস দিয়েছেন। মামলাটির সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে এ মামলা করেন।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম