বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক ডিজি মইনুলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:১৫

সস্ত্রীক বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাদের যাত্রা আটকে দেয়। ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে মইনুল ইসলামকে। এরপর তিনি বিদেশে যেতে পারবেন। তাকে আটক করা হয়নি।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০১০ সালের ৯ মে পর্যন্ত তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন। বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের পর তিনি দায়িত্ব নেন। বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

প্রসঙ্গত, মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।

/আইএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের