মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. জুয়েল মিয়া (২৮) ও মো. কারিম (২২)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মতিঝিল থানা এলাকায় রাতের ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, আরামবাগ এলাকায় কয়েক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে থানার টহল দল ও আল হেলাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে জুয়েল ও করিমকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০/১৫ জন পালিয়ে যায়।

গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

 

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান