১৩ গুণীজন পেলেন বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:৩১

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় গুণীজনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার দেওয়া হয়েছে। একইসঙ্গে সাত জনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজনদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘সুরসপ্তক’-এর পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

এবছর  বাংলা একাডেমি পরিচালিত ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৪’ (মরণোত্তর) পেয়েছেন সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। এছাড়া ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ, ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ, ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন নাট্যজন নায়লা আজাদ, ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস, সামগ্রিক অবদানের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার এবং অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার।

আর বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২৪ প্রাপ্তরা হচ্ছেন- মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা),  শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।

েএর আগে সাধারণ সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা. নায়েব আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে একাডেমির সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বক্তৃতা করেন।

সারা দেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবনসদস্য ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে ২৫ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ঘোষণা করা হয়।

বাংলা একাডেমির ৪৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন, একাডেমির উপ-পরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, ড. সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

/ইউএস/
সম্পর্কিত
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
ষাটের দশকের ‘অসাধারণ সময়কে’ ধরতে পেরেছিলেন বদরুদ্দীন উমর: মোহাম্মদ আজম
শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম