বেবিচক ও রবি আজিয়াটার মধ্যে করপোরেট চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং রবি আজিয়াটার মধ্যে করপোরেট চুক্তি সই হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে বেবিচক সদর দফতরে ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রবি আজিয়াটার করপোরেট সংযোগ ব্যবহারের বিভিন্ন সুবিধা যেমন— ভয়েস, ডেটা এবং আইওটি পরিষেবাসহ অত্যাধুনিক সেবা পাবে। এছাড়াও, আরও নতুন পরিষেবার সুযোগ এবং প্রযুক্তিগত সমাধান বৃদ্ধি পাবে, যা সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বেবিচকের পক্ষে সদস্য (এটিএম) এয়ার কমোডর এ কে এম জিয়াউল হক ও রবি আজিয়াটার পক্ষে অ্যাক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বেবিচক ও রবি আজিয়াটার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এমকেএইচ/
সম্পর্কিত
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
‘এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কাজ করছে সরকার’
বাংলাদেশে আইকাও-এর অ্যাভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন
সর্বশেষ খবর
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
আ.লীগ সরকারের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
আ.লীগ সরকারের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকের মতামত নেওয়ার আহ্বান ২৯ নাগরিকের
ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকের মতামত নেওয়ার আহ্বান ২৯ নাগরিকের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’