১৫ জানুয়ারির মধ্যে ৪৩তম বিসিএসের বঞ্চিত ‘নির্দোষদের’ গেজেটভুক্ত হওয়ার আশা

ঢাবি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ২০:৫৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:৫৪

৪৩তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া ক্যাডার অফিসারদের নাম গেজেটভুক্ত করে ১৫ জানুয়ারিতে যোগদান নিশ্চিতের বিষয়ে আশা ব্যক্ত করেছেন বঞ্চিতদের একাংশ। তারা বলেন, নির্দোষরা অবশ্যই ন্যায়বিচার পাবেন বলে তাদের বিশ্বাস রয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির মূল ফটকের সামনে ‘৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিত ক্যাডার অফিসাররা’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করা হয়। ৪৩তম বিসিএসে বাদ পড়াদের একাংশের সংবাদ সম্মেলনে কথা বলেন কাঞ্জিলাল রায় জীবন।

কাঞ্জিলাল রায় সংবাদ সম্মেলনে বঞ্চিতদের পক্ষ হয়ে বলেন, আমরা বিশ্বাস করি ও আমরা আশাবাদী— যে ধরনের আন্তরিকতা পূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, আমরা যারা তিন ধরনের কাজে কখনও ছিলাম না, তাদের নাম ১৫ তারিখের মধ্যে গেজেটভুক্ত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেটভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে বাদ পড়ার বিষয়টি মন্ত্রণালয় আমাদের জানায়।

গেজেট বঞ্চিত এই প্রার্থী বলেন, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আমি ৪৩তম বিসিএসে প্রজ্ঞাপন বঞ্চিত তিন জন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের বিষয়টি উপস্থাপন করা হয়। আমরা তাদের কাছে বলি, যেহেতু চারটি গোয়েন্দা এজেন্সির মাধ্যমে তথ্য যাচাই করা হয়েছে সেহেতু আমাদের সব তথ্য তাদের কাছে আছে।  তাই পুনর্বিবেচনার বিষয়টি যেন দেরি না করে খুব দ্রুত সমাধান করা হয়।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের একটি ডকুমেন্ট করা হয়। আমাদের কার বিরুদ্ধে কী অভিযোগ। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের সম্পর্কে জেনে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কোনও তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে নেই। যেহেতু এটি একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের উপস্থিতিতে জনপ্রশাসন সচিব একটি মিটিংয়ের আয়োজন করতে বলে। আগামী বৃহস্পতিবার সেই মিটিং অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন সচিব মিটিংয়ে বঞ্চিতদের সঙ্গে গোয়েন্দা এজেন্সি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিত থাকতে বলেছেন।

সম্মেলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাদের সঙ্গে প্রায় ১ ঘণ্টা আলোচনা করেন। এ সময় চাকরি-প্রার্থী শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহকে তাদের সমস্যা ও অভিযোগগুলো জানান। হাসনাত আব্দুল্লাহ তাদের বৈষম্যহীন সমাধান পেতে সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানান।

/এমকেএইচ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম