আইনজীবীদেরকে আইনের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ২২:০১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২২:০১

আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রবিবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে বই মেলার উদ্বোধনকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, আমি সবসময় মনে করি, বই জীবনের পরিপূরক। আমাদের জীবনযাত্রায় আমরা বহু ধাপ বা অধ্যায় পার হয়ে আসি। তবে সেই সব অধ্যায় বা ধাপগুলোতে যদি কোনও অপরিপূর্ণতা থেকে যায় বা অস্পষ্টতা থেকে যায়, সেখানে কিন্তু আর ফেরত যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু একটা বই শুরু থেকে শেষ করার পর যদি মনে হয়— কোনও অধ্যায় আপনি বোঝেননি, তাহলে কিন্তু সুযোগ থাকে ফেরত যাওয়ার। সেই সুবাধে ওই বইয়ের অস্পষ্টতা কিন্তু দূর হয়ে যায়। সেইসঙ্গে আমি যেটা মনে করি, জীবনের কতগুলো অস্পষ্টতাও এক্ষেত্রে স্পষ্ট হয়ে যায়।

এসময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপরে বই লেখার আহ্বান জানান।

পরে তিনি বই মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল 
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী