হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৬

রাজধানীর হাজারীবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে হাজারীবাগের সেকশন বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হাজারীবাগ থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. সাগর ওরফে বুলেট (২০), মো. রবিউল সানি (২০), মো. বাপ্পী (২৫), জীবন ওরফে হৃদয় (২১), মো. আকাশ ওরফে রানা (২৮), মো. ইমন হোসেন (২২) ও মো. মারুফ (২৮)। তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি, দুটি সুইচ গিয়ার, দুটি দা ও একটি হাতুড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সোমবার রাতে গোপন সংবাদে জানা যায়, হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধ সংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্কুল অ্যান্ড কলেজের সামনে কিছু দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে থানা-পুলিশ ও সেনাবাহিনী সেখানে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানকালে পালানোর সময় সাত জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাত চার-পাঁচ জন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতার সাত জনসহ অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা জানায়, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হাজারীবাগ, মোহাম্মদপুর এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে সাগর, রবিউল, বাপ্পী ও আকাশের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যা চেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক