নেপালে বাংলাদেশি ৫ নারী পর্বতারোহী নিরাপদে আছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪০

নেপালে অবস্থানকারী বাংলাদেশি ৫ নারী পর্বতারোহী সুস্থ ও নিরাপদে আছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের কারণে তাদের সুস্থতা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে পর্বতারোহী দলের সদস্যরা জানিয়েছেন, তারা সুস্থ ও নিরাপদে আছেন।

শীতে বিশেষ পর্বত অভিযানে গেছেন বাংলাদেশের ৫ নারী। নেপালের লাংটা হিমালয়ের তিনটি পর্বতের শিখরে আরোহণ করার কথা রয়েছে তাদের। গত বছরের   ২১ ডিসেম্বর এ দলটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেন। তাদের এ অভিযান কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সুলতানাস ড্রিম অনবাউন্ড’। 

চীনের তিব্বত অঞ্চলে ভূমিকম্পে এখনও পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। ইউএসজিএস জানায়, মঙ্গলবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, হিমালয় পর্বতমালার উত্তরাঞ্চলীয় প্রবেশপথ হিসেবে পরিচিত প্রত্যন্ত ডিংরি কাউন্টির সোগো শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। এছাড়া ওই এলাকার আশেপাশে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নেপালের লাংটা হিমালয়ের তিনটি বিখ্যাত শৃঙ্গ ‘নয়া কাঙ্গা পিক, ব্যাডেন পাওয়েল পিক ও ইয়ালা পিক’ পর্বতের শিখরে আরোহণের চ্যালেঞ্জ নিয়ে সেখানে অবস্থান করছেন বাংলাদেশি ৫ নারী পর্বতারোহী।  জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের বিখ্যাত নারী লেখক রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী বিখ্যাত উপন্যাস ‘ সুলতানা’স ড্রিম’। এই উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বিশেষ পর্বত অভিযানের আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’। শীতকালীন এই পর্বতাভিযানে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার ‘সুলতানা’স ড্রিম অনবাউন্ড’ বা ‘সুলতানার স্বপ্ন অবারিত’ স্লোগানে অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন। অভিযানের অন্য সদস্যরা হলেন— পর্বতারোহী ইয়াসমিন লিসা, এপি তালুকদার, অর্পিতা দেবনাথ ও তহুরা সুলতানা। মাস্টারকার্ডের সহযোগিতায় এতে সহযোগী হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

মঙ্গলবার সকালে ভূমিকম্পের পর দলের সদস্য ইয়াসমিন লিসা পর্বতের ওপর ভোরের সোনালি আলো পড়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন— ‘শুভ সকাল। হিমালয়ে অবস্থানরত পাঁচ অভিযাত্রী এখনও পর্যন্ত সুস্থ ও নিরাপদে আছে।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের