প্রাইমএশিয়ার শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া: তদন্তে পুলিশের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জানুয়ারি ২০২৫, ১৪:২১আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:২১

সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর আগে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

বুধবার (৮ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে।
 
অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণ করে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যে কোনও কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২টা হতে আড়াইটার মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০-৫০০ জন শিক্ষার্থীরা উক্ত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখান থেকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। পরবর্তী সময়ে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙ্গে সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের ফটক টপটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরবর্তী সময়ে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে এবং ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে বলেও অফিস আদেশে বলা হয়।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম