রাতেও শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর সদস্যরা

ঢাবি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ০০:২৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:২৩

তিন দফা দাবিতে রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন বলে জানান। রাত সাড়ে এগারোটায় খোঁজ নিয়ে জানা যায় তারা তখনও অবস্থান করছেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা।

রাতেও শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর সদস্যরা এরআগে পূর্ব-ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০টার দিকে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ও কারাবন্দি সদস্যদের স্বজনেরা কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হন। পরে সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগের দিকে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। আর অন্যদের মধ্যে একটি অংশ শাহবাগ থানা সংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন, আরেকটি অংশ শহীদ মিনারে ফিরে যান।

বুধবার রাতে শহীদ মিনারে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সাবেক বিডিআর সদস্য কে এ রাজ্জাক বলেন, আমরা দাবি আদায় না করে ঘরে ফিরে যাবো না, আমরা ন্যায়বিচার ছাড়া ঘরে ফিরবো না। আমরা এই শীতের রাতেও অবস্থান করছি এখানে ন্যায় বিচারের জন্য।

বাড়ি থেকে সবাই নিজ নিজ শীতের কাপড় নিয়ে আসায় শীতে তেমন একটা সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

/এমএস/
সম্পর্কিত
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনার মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থি’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের