রিজার্ভ চুরিতে জড়িতদের শাস্তি চাইলেন মিজানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ০১:০২আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০১:০৮

ড. মিজানুর রহমান কেন্দ্রীয় বাংকের রিজার্ভ চুরিতে জড়িতদের শাস্তির দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে তি‌নি এ দাবি করেন।
একজন ব্যক্তিকে বলির পাঠা বানিয়েই দায়িত্ব শেষ করলে হবে না-উল্লেখ করে মিজানুর রহমান বলেন,‘এতো বড় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে জাতি তা কোনওভাবে গ্রহণ করবে না। তাই জড়িতদের খুঁজে বের করতে হবে।’
ডেপুটি গভর্নর নিয়োগের বেলায় সার্চ কমিটি গঠন করার কথা উল্লেখ করে তিনি বলেন,‘একজন প্রধান গভর্নর নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠন করা হয় না। কিন্তু ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠন করা হয়, তাহলে আমি বলবো, এসবের উদ্দেশ্য কি?’
যখনএকজন ভদ্র ও সৎ মানুষকে দায়িত্ব থেকে চলে যেতে হয় তখন সেটা বিচারের নামে প্রহসন হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শিশু নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন,‘বিচারহীনতার অপসংস্কৃ‌তি আমাদের সমাজে বাসা বেধেছে। আমাদের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে শিশু হত্যার বিচার নিয়ে যেসব কথা বলেছেন অবিলম্বে আমরা তার বাস্তবায়ন চাই।’
তিনি আরও বলেন,‘আমাদের শিশুদের রক্ষার স্বার্থে ও নির্মম হত্যাকাণ্ড বন্ধের জন্য সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম