আন্দোলনে আহত-নিহতদের পরিচয়পত্র দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৫, ১৬:১৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৬:১৮

আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং তাদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা। রবিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

ছাত্র-জনতার ৯ দফা দাবি হলো– আগামী এক সপ্তাহের মধ্যে আন্দোলনে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দিতে হবে; আহতদের দ্রুত সু-চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং তাদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে; আহত ব্যক্তি ও নিহতের পরিবারের জন্য সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে; আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে; আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে পরবর্তী কোনও সরকার উদ্দেশ্যপ্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনও হয়রানিমূলক মিথ্যা মামলা দিতে পারবে না বলে আইন পাস করতে হবে।

এছাড়া তাদের দাবির মধ্যে আছে, জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে হবে; গণঅভ্যুত্থানকালে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে; ২৪ গণঅভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং সব দাবি সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কবি নজরুল সরকারি কলেজের আহত শিক্ষার্থী মো. তৌফিক শাহারিয়ারের সভাপতিত্বে এবং মো. আল-আমীন ও রেজাউল করিম রেজার সঞ্চালনায় মানববন্ধনে ছিলেন– আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন, বুয়েটের এআরআই বিভাগের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক নাজমুল হাসান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম