পুলিশের এসি তানজিল এবং কনস্টেবল আকরামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৪:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২১:১৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  
 
একইসঙ্গে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে শরীরে ঠেকিয়ে গুলি করে কলেজ ছাত্র মো. হৃদয় (২০) হত্যা মামলায় পুলিশের কনস্টেবল মো. আকরাম হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২০ জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করতে হবে।  
 
সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।  
 
 ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
 
এর আগে গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কলেজছাত্র ইমাম হাসান তাইম মারা যান। তার মা মোসা. পারভীন আক্তার বাদী হয়ে ছেলে তাইমকে হত্যার অভিযোগে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, পুলিশের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি চালানো হয়, যা তাইমের মৃত্যুর কারণ হয়।  
 
এদিকে গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে অতি উৎসাহী হয়ে গুলি করে হত্যা করেন কনস্টেবল মো. আকরাম হোসেন। এ ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হৃদয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাকে চড়-থাপ্পড় দেওয়ার এক পর্যায়ে আকরাম হোসেন গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।  
/বিআই/আরআইজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের