স্বর্ণের অলঙ্কার উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দিলো এভসেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৪

স্বর্ণের অলঙ্কার উদ্ধার করে যাত্রীর কাছে হস্তান্তর করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উদ্ধার করা একটি স্বর্ণের রুলি ফেরত দেওয়া হয়। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ তথ্য জানান।

সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেক সদস্য টহলের সময় আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় অলঙ্কারের একটি বক্স মালিকানাবিহীন অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘোষণার মাধ্যমে সকলকে জানানো হয়। কিন্তু বক্সটির মালিক শনাক্ত না হওয়ায় বক্সটি এভসেক কন্ট্রোল রুমে জমা দেওয়া হয়।

পরে সিসি টিভির ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন যাত্রী আগমনী টার্মিনালে কিছু একটা খুঁজছেন। তাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় যে,  বক্সটি তিনি আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় ভুলক্রমে ফেলে এসেছেন। এরপর যাত্রীকে এভসেক কন্ট্রোল রুমে নিয়ে সিসিটিভি ফুটেজ যাচাই করে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে এভসেক শিফট সুপারভাইজারের উপস্থিতিতে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের দুটি রুলি যাত্রীর কাছে হস্তান্তর করা হয়।

/আইএ/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম