মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো অনশনে থাকা সেই এসআইদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪০

মধ্যরাতে জলকামান থেকে পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে আমরণ অনশনে থাকা অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এসে তাদের সরিয়ে দেয়।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল পাঁচটা থেকে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশনে বসেন পুলিশের প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া ৩২১ জন শিক্ষানবিস উপ-পরিদর্শকরা (এসআই)।

এরআগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অনশনরত এসআইদের সরিয়ে দেওয়া চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। পরে রাত পৌনে ১টার দিকে জলকামান ও বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা তাদের পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তাদের সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, অব্যাহতিপ্রাপ্ত অনশনে থাকা এসআইদের চলে যাওয়ার জন্য কয়েক দফায় অনুরোধ করা হয়েছিল। সচিবালয়ের সামনে এভাবে অনশন করা আইনত অপরাধ। পরে রমনা বিভাগের ডিসি স্যারসহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো অনশনে থাকা সেই এসআইদের অনশনে থাকা এসআইদের দাবি, কোনও ওয়ার্নিং দেওয়া ছাড়াই পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি না মেনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাঁধা দেওয়ায় তাদের সঙ্গে অন্যায় হয়েছে। অনশনে থাকা মিজানুর রহমান নামে একজন বলেন, এই শীতের রাতে একটা কুকুরের শরীরেও কেউ পানি মারে না। আর আজকে এভাবে পানি ছিটিয়ে আমাদের সরিয়ে দেওয়া হলো। আমরা চেয়েছিলাম আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অথচ আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে।

সুমাইয়া জামান নামে অব্যাহতি পাওয়া এক নারী এসআই বলেন, আমরা কখনও ভাবিনি এভাবে আমাদের সরিয়ে দেওয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। আমরা চেয়েছিলাম ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদের আশ্বাসের বাণী শোনাবেন। আমরা তো কোনও অন্যায় করিনি৷ শুধু চাকরি ফিরে পেতে চেয়েছিলাম। আজ আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় তারা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরণ অনশন চালিয়ে যাবেন। সেসময় রবিউল নামে চাকরিচ্যুত এক এসআই বলেছিলেন, চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যস্ত আমাদের আমরণ অনশন চালিয়ে যাবো। প্রয়োজনে মরতেও রাজি আছি। কেননা এমনিতেই তো আমরা মরে গেছি। পরিবার, আত্মীয়স্বজন এমনকি সবাই আমাদের ঘৃণার চোখে দেখছে। আমাদের জীবন প্রায় ধ্বংসের পথে চলে গেছে। 

পুলিশের ক্যাডেট ৪০তম এসআই ব্যাচের রাজশাহী সারদায় পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৩২১ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের ২১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কয়েক দফায় প্রশিক্ষণরত অবস্থায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। পরে চাকরি ফিরে পেতে গত ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন অব্যাহতিপ্রাপ্ত এসআইরা। এরপর সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্তরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বিকাল পাঁচটার দিকে এক সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দেন তারা।

সোমবার (১৩ জানুয়ারি) অব্যাহতিপ্রাপ্ত ক্যাডেট এসআই আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি প্রদানের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের একটি প্রতিনিধি দলের সাথে স্বরাষ্ট্র সচিব মহোদয় দেখা করে আমাদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এখন পর্যন্ত আমাদের বিষয়ে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় আমরা সবাই (৩২১ জন) আজ (১৩ জানুয়ারি) সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি।

/এবি/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের