নভোএয়ারে সুবিধা বঞ্চিত শিশুদের আকাশে উড়ার স্বপ্ন পূরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৫, ২২:১০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২২:১০

সুবিধা বঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার (১৫ জানুয়ারি) জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ জন শিশুকে কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসে নভোএয়ার। একই দিন কক্সবাজার সমুদ্র সৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করেছে। 

নভোএয়ারের ১২ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ‘ড্রিম ফ্লাইট’ ও ‘বিচ ক্লিনিং’র আয়োজন করে।

নভোএয়ার ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে শিশুদের নিয়ে কক্সবাজার যায় এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় আসে। শিশুরা কক্সবাজারে সমুদ্র সৈকত, বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দঘন সময় কাটায়।

স্বপ্ন পূরণের অনুভূতি প্রকাশ করে পঞ্চম শ্রেণীর ছাত্রী মায়মুনা রহমান বললেন, ‘প্লেনে করে সমুদ্র সৈকত ঘুরতে যাবো, বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ দেখতে পারবো— এটা আমি কখনও কল্পনাও করিনি! নভোএয়ারের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাদের এই স্বপ্ন পূর্ণ করেছে।’

তৃতীয় শ্রেণীর ছাত্র হানিফ মিয়া বলেন, ‘মেঘের ওপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি! আমরা বীচে খেলেছি, কক্সবাজারের খুব সুন্দর রেল স্টেশন দেখেছি— এই ভ্রমণ ছিল একেবারে স্বপ্নের মতো।’

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন পূরণ এবং প্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সামাজিক দায়বদ্ধতা হিসেবে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।’
 
তিনি আরও বলেন, ‘আমাদের গর্ব কক্সবাজার সমুদ্র সৈকত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিচ ক্লিনিং কর্মসূচি পালন করা হয়েছে।’

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট ও রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রয়েছে, পুনরায় শুরু করা হবে।

/এআই/এমকেএইচ/
সম্পর্কিত
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
যুক্তরাষ্ট্রে ঘুরতে গেলে এই উপকূল রাখুন তালিকায়
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই