শিশুর ভুল চোখে চিকিৎসা, জামিন পেলেন ডাক্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১৭

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে শিশুর ভুল চোখে চিকিৎসার অভিযোগে হাসপাতালের চিকিৎসক সাহেদ আরা বেগমকে ৫ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওই চিকিৎসককে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে সাহেদ আরাকে গ্রেফতার করে পুলিশ।

এ দিন শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, ৩৫ বছরের ডাক্তারি জীবন তার। তিনি একজন সিনিয়র ডাক্তার। বামের বদলে ডান চোখো চিকিৎসা করার অভিযোগ। শিশুটির চোখে পাপড়ি ঢুকে গেছে। সরিয়ে দেওয়া হয়। পরে দেখা যায়, বাম চোখেও একই অবস্থা। মারাত্মক সিরিয়াস কিছু না। জামিনযোগ্য ধারা। গুরুতর অভিযোগ নাই। তার জামিনের প্রার্থনা করছি।

জানা গেছে, চোখে সমস্যার কারণে দেড় বছরের শিশু ইরতিজাকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে পরিবারের সদস্যরা ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে নিয়ে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষ করে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।

ভুক্তভোগী শিশুর চাচা বলেন, ‘আমার ভাতিজার বাম চোখে সমস্যা ছিল। কিন্তু চিকিৎসক তার ডান চোখে অপারেশন করেছেন। এটা চিকিৎসক বুঝতে পারেননি। পরে আমরাই চিকিৎসককে জানাই, শিশুটির ভুল চিকিৎসা হয়েছে। অপারেশন হওয়ার কথা বাম চোখে। তখন চিকিৎসক বলেন, ও মাই গড, স্যরি। তিনি শিশুটিকে আবার অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান