শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবি গ্লোবালের ভিসা অফিসার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২৫, ২২:২১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:২১

স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ভিসা অফিসার মো. আবু জাহিদের (৫২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ’র আদালতে আসামিকে উপস্থিত করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরিফিন ইসলাম। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড দেন বিচারক। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি গুলশান উত্তর এভিনিউয়ের বিএসবি গ্লোবাল নেটওয়ার্কে (ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ) ভিসা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেসময় মামলার বাদী মোছা. রিতা আক্তার (৩৭) কানাডায় স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য যোগাযোগ তার সঙ্গে করেন। মামলার অপর আসামি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাসার বাহার এবং সহযোগীরা পরস্পর যোগসাজশে বাদীর কাছ থেকে ৯ লাখ ৬১ হাজার টাকা নেয়। কিন্তু আসামিরা বাদীকে কানাডার স্টুডেন্ট ভিসা না দিয়ে প্রতারনামূলকভাবে এই টাকা আত্মসাৎ করে।

এছাড়াও প্রতিষ্ঠানটি কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায় পাঠানোর প্রলোভন দিয়ে বাদীর ৯ লাখ ৬১ হাজার টাকাসহ অনেকের কাছ থেকে মোট ৩ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলেও মামলার অভিযোগে বলা হয়।

এ ঘটনায় গত বছরের ১১ ডিসেম্বর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী রিতা আক্তার।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ