সাবেক মেয়র তাপসের ‘ঘনিষ্ঠ সহচর’ মনির গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৫, ২০:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:২৭

রাজধানীর ওয়ারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত মনির হোসেন হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। সংস্থাটি বলছে, তিনি বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অর্থদাতাদেরও একজন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওয়ারী থানাধীন লারিমিনি স্ট্রিট এলাকা থেকে ওয়ারী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। তিনি চাঁদনী চক মার্কেটের বিজনেস ফোরাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতারকৃত মনির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে শত শত শিক্ষার্থী-জনতা নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। তাদের অতর্কিত হামলায় ঢাকা কলেজের ছাত্র শামীমসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা ও পথচারি গুরুতর আহত হন। 

এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম বাদী হয়ে গত বছরের ২৪ নভেম্বর নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ কর্মকর্তা  তালেবুর রহমান জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওয়ারীতে অভিযান চালিয়ে মনির হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে মামলার উক্ত ঘটনায় গ্রেফতারকৃত মনির হোসেন হাওলাদারের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের