রাজধানীতে চাঁদাবাজি-অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৫, ১৬:২৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:২৭

রাজধানীতে অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতি ও শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) একাধিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবর রহমান।

শুক্রবার রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করে ডিএমপির সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টিম।

গ্রেফতার ব্যক্তিরা হলো– সাইফুল মিয়া (২৬), খুরশিদ আলম (২০), রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)। তাদের কাছ থেকে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি স্টিলের চায়নিজ চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে পবন চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মতিঝিল বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির পাঁচটি মামলা রয়েছে। এছাড়া চাঁদাবাজির অভিযোগে ডিএমপির মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঁদা দাবি ও জোরপূর্বক চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে।

অন্যদিকে, পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা-পুলিশ। শুক্রবার কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধারসহ ওই ছয় জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– রেজাউল ইসলাম ওরফে হিমেল (৪০), সেলি বেগম ওরফে শিলা বেগম (২৮), মুক্তাজুল সরকার (৩৪), মারুফ হাসান (২৫), নূর মোহাম্মদ (৩৫) ও  মাহমুদ হাসান (২৬)।

খিলগাঁও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বুধবার (১৫ জানুয়ারি) খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোডের রবিন এন্টারপ্রাইজের দোকান থেকে ভুক্তভোগীকে একটি গাড়িতে করে উঠিয়ে নেয় রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাত ১০-১৫ জন। এ সময় স্থানীয়রা কারণ জিজ্ঞেস করলে অজ্ঞাত দুই জন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। পরে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীর ছেলের বৌকে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যারে হুমকি দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপির খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম