থানার প্রতিটি অলিগলিতে ওসিদের পদচারণা থাকতে হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৫, ২২:০৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘উদ্ভূত যেকোনও সমস্যা তাৎক্ষণিক মোকাবিলার জন্য থানার প্রতিটি অলিগলিতে সংশ্লিষ্ট ওসিদের পদচারণা থাকতে হবে।’

সোমবার (২০ জানুয়ারি) বিকালে ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ভুক্তভোগী বা পুলিশি সেবা প্রত্যাশী সবার সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘থানায় কর্মরত অধীনস্থ সবাইকে নিয়ে নিয়মিত ব্রিফিং করতে হবে। মহান আল্লাহ আমাদের মানুষের নিরাপত্তার যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করতে হবে। মানুষ যাতে ন্যায়বিচার পায়, এজন্য সঠিক পথে চলতে হবে।’

এসময় অপরাধ সংক্রান্ত তথ্য পেতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন, তত বেশি তথ্য পাবেন। ওসিদের থানার প্রতিটি অলিগলিতে ঘুরতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার আগে ব্যবস্থা নিতে পারবেন।’ এছাড়া মামলাযোগ্য সব ঘটনায় যথাসময়ে মামলা নিতে এবং জিডির বিষয়ে যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বল্পতম সময়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

থানা এলাকার নিরাপত্তা জোরদার করার বিষয়ে তিনি আরও বলেন, অযথা যেসব মাইক্রোবাস বা প্রাইভেটকার ঘোরাঘুরি করে, সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ করে ভোরে পুলিশি টহল আরও জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমানে থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বাস দেন।

মতবিনিময় সভায় ভাটারা থানার এএসআই মো. মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার। তিনি এএসআই মো. মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের প্রশংসা করেন এবং তা অন্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে (২২) গ্রেফতার করেছিলেন এএসআই মেসবাহ। এছাড়া চলমান বিশেষ অভিযানে ডিএমপির সব থানার মধ্যে সবচেয়ে বেশি পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করায় উত্তরা পশ্চিম ও মোহাম্মদপুর থানার ওসিকে পুরস্কৃত করা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলামসহ ডিএমপির সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

/এবি/এমকেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী